সারদাপীঠ বেলুড় মঠে এবার অনলাইনেই যোগ দিবস পালন - The News Lion

সারদাপীঠ বেলুড় মঠে এবার অনলাইনেই যোগ দিবস পালন



দি নিউজ লায়ন;   করোনা অতিমারী পরিস্থিতিতে এবার আন্তর্জাতিক যোগ অনলাইনেই করা হলো সারদাপীঠ বেলুড় মঠে। এবার অনলাইনেই যোগ শিক্ষার ব্যবস্থা করা হয়। বেলুড় মঠের বিভিন্ন শিক্ষা কেন্দ্র থেকে অনলাইনেই যোগ শিক্ষার পাঠ দেওয়া হয়।


প্রধানত বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়, বিদ্যামন্দির কলেজ, পলিটেকনিক কলেজ, জনশিক্ষা মন্দির সহ মোট পাঁচটি কেন্দ্র থেকেই অনলাইন প্রশিক্ষণ চলে। সকাল সাতটা থেকে জনশিক্ষা মন্দির হলে ডিভিসির সহযোগিতায় এক ঘন্টার অনলাইন প্রশিক্ষণ দিয়ে শুরু হয় বিশ্ব যোগ দিবস উদযাপন। মঠের নিয়মমতো মন্ত্রপাঠ দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.