কালিয়াচক কাণ্ডে আজ আরিফ মহম্মদের জবানবন্দি নিতে পারেন তদন্তকারীরা - The News Lion

কালিয়াচক কাণ্ডে আজ আরিফ মহম্মদের জবানবন্দি নিতে পারেন তদন্তকারীরা

  


দি নিউজ লায়ন;  কালিয়াচক কাণ্ডের ফেরে নয়া মোড়। পুলিস কর্তারা জানতে পেরেছেন, আসিফ মহম্মদের কথাতেই পরিবার পরিচালিত হত। কথার খেলাফ হলেই পরিবারের সদস্য়দের উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাত আসিফ। প্রাথমিক ভাবে মূল অভিযুক্তের ল্যাপটপ ঘেঁটে তদন্তকারীরা জানিতে পেরেছেন, অনলাইনে সেক্স চ্য়াটের নেশায় বুঁদ ছিল মহম্মদ আসিফ। 


তাঁর ল্যাপটপ থেকে মিলেছে অসংখ্য অশ্লীল ভিডিয়ো। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, আসিফ মহম্মদের দাদা আরিফ মহম্মদ চিকিৎসক হতে চেয়েছিলেন। জয়েন্টে বসার জন্য কোচিংও নিতে চেয়েছিলেন। কিন্তু আসিফ মহম্মদের আপত্তির জন্য তা হয়নি। আজ ম্যাজিস্টেটের সামনে ১৬৪ ধারায় আরিফ মহম্মদের জবানবন্দি নিতে পারেন তদন্তকারীরা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.