পৃথক উত্তরবঙ্গের দাবি না মানলে ফল খারাপ হবে! হুমকি কোচবিহার জেলা তৃণমূল সভাপতিকে
দি নিউজ লায়ন; পৃথক উত্তরবঙ্গের দাবি না মানলে ফল খারাপ হবে! কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায় এবং জেলা তৃণমূল চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মনকে চিঠি দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল জঙ্গী সংগঠন কেএলও-এর বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ গোটাটাই হচ্ছে ভাজপার মদতে।
অসমীয়া ভাষায় লেখা এই চিঠির অনুসারে (সংগঠনের অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন এন্ড পাবলিসিটি সেক্রেটারি দাওসান লংকাম কোচ এর স্বাক্ষরিত) রাজবংশী সম্প্রদায়ভুক্ত এই দুই তৃণমূল কংগ্রেস নেতাকে উত্তরবঙ্গ আলাদা রাজ্যের দাবিতে সমর্থন জানাতে বলা হয়েছে। বয়ান অনুসারে, (বাংলায়) কোচবিহার জেলার প্রাক্তন সংসদ পার্থ প্রতিম রায় এবং বিনয় কৃষ্ণ বর্মন নিজস্বতাকে জলাঞ্জলি দিয়ে কলকাতার তৃণমূল নেতাদের তালে তাল মিলিয়ে কোচ কামতাপুর আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দেওয়ার চেষ্টা করছে।
নিজের গলার শিকল কলকাতার নেতাদের হাতে দিয়ে মেরুদন্ডহীন জীবন নিয়ে বেঁচে থাকার থেকে আমরা চাই সময় থাকতে পার্থ প্রতিম রায় বিনয় কৃষ্ণ বর্মন কোচ কামতার মুক্তির জন্য আন্দোলন করুক। কিন্তু এরা যদি দল দাসে পরিণত হয় এবং উপনিবেশিক শাসকগোষ্ঠীর তৈল মর্দন করে জাতি বিরোধী কাজে লিপ্ত থাকে তবে আমরা জাতির হয়ে চরম শাস্তি প্রদান করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকব।- প্রকাশ্যে হুমকি ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলা রাজনীতিতে।
এই হুমকির চিঠি এখনো পর্যন্ত হাতে পাননি বলে জানিয়েছেন বিনয় কৃষ্ণ বর্মন। পাশাপাশি এই চিঠি হাতে পাওয়ার কথা জানিয়েছেন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। তিনি বলেন এই ধরনের হুমকির চিঠি কাপুরুষোচিত কাজ। উন্নয়নের প্রশ্ন উত্তরবঙ্গ কে আলাদা জেলা হিসেবে মান্যতা দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছি, মনে হয় না কোন ভুল করেছি। তিনি পাল্টা অভিযোগ করে বলেন এই চিঠি কে এল ও মাধ্যমে আসলেও এর পেছনে বিজেপির যোগ সাজেশ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আন্দোলন অব্যাহত থাকবে, কাজী কে কি বলছে সেটা বিশেষ বিবেচ্য বিষয় নয়।
ইতিমধ্যেই পার্থ প্রতিম রায় এবং বিনয় কৃষ্ণ বর্মন এর সুরক্ষা বৃদ্ধির দাবি নিয়ে তাদের অনুগামীরা কোচবিহার কোতোয়ালি থানায় একটি আবেদন রেখেছেন। বলাবাহুল্য, বিজেপি ঘনিষ্ঠ কোচবিহারের স্বঘোষিত মহারাজা গ্রেটার নেতা অনন্ত বর্মন এই মুহূর্তে রয়েছেন আসামে। এবং এই ধরনের হুমকির চিঠি আসাম থেকে আসছে। নির্বাচন-পূর্ব সময়ে আসামে অনন্ত মহারাজের সাথে দেখা করতে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সা, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক সহ অন্যান্য উচ্চপদস্থ বিজেপি নেতৃত্ব।
জল্পনা অনন্ত মহারাজের সঙ্গে সম্প্রতি কে এল ও সংগঠনের সম্পর্ক তৈরি হয়েছে। যে কারণে এই ধরনের হুমকির চিঠির পেছনে বিজেপির যোগসাজশ ও চক্রান্ত এর সন্দেহ কোনভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে কোচবিহার জেলা পুলিশের তরফে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি।
কিছুদিন আগেই কেএলও নেতা জীবন সিংহ একটি ভিডিও বার্তার মাধ্যমে উত্তরবঙ্গ কে আলাদা রাজ্য করার সমর্থনে বার্তা দিয়েছিলেন। এই হুমকির পেছনে তার হাত আছে কিনা তা নিয়েও সন্দেহ দানা বাঁধছে।

Post a Comment