প্রাণ ফিরে পেতে নদীতে ভাসানো হল সাপে কাটা মৃত নাবালিকার দেহ - The News Lion

প্রাণ ফিরে পেতে নদীতে ভাসানো হল সাপে কাটা মৃত নাবালিকার দেহ

 


দি নিউজ লায়ন;  সাপের কামড়ে মৃত দেহে প্রাণের সঞ্চার হবে এই আশায় দেহ কলার ভেলায় করে নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনা ঘটলো দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন কোষ্টাল থানার ছোট মোল্লাখালি অঞ্চলের কালিদাসপুর গ্রাম।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিদাসপুর গ্রামে বাসিন্দা দীপক মৃধার ১০ বছরের নাবালিকা মেয়ে পূজা মৃধাকে বৃহস্পতিবার রাতে  সাপে কাটে। 


গভীর রাতে নাবালিকা পূজাকে কে নিয়ে স্থানীয় ছোট মোল্লাখালি গ্রামীণ  হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নাবালিকা পূজা মৃধাকে মৃত বলে ঘোষণা করেন।এরপর শুরু হয় অন্ধবিশ্বাস। পরিবারের সদস্যরা মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন। নদীতে ভেলায় করে সাপের কামড়ে মৃত ওই নাবালিকার দেহ ভাসিয়ে দিলে পুণরায় প্রাণের সঞ্চার হবে।


শুক্রবার গ্রামের মোড়ল মাতব্বররা কলার ভেলা তৈরী করে সুন্দরবনের ম্যালমেলিয়া  নদীতে ঘটা করে ভাসিয়ে দেয় ওই নাবালিকার দেহ।এদিকে সাপের কামড়ে মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু জানান এমন ধরনের খবর পাওয়া গেছে।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.