কালি মন্দিরে লক্ষাধিক টাকার গহনা চুরি
দি নিউজ লায়ন; লক্ষনপুরে শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীরা স্থানীয় একটি কালি মন্দিরের গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রতিমার গায়ে থাকা লক্ষাধিক টাকার সোনার গহনা ও প্রনামি বাক্স ভেঙে তার ভিতর থেকে সব টাকা পয়সা নিয়ে পালায়। শনিবার সকালে পুরোহিত এসে দেখেন মন্দিরের তালা ভাঙা। প্রতিমার গহনা নেই । ওই মন্দিরের পুরোহিত বিষয়টি গ্রামবাসীদের জানান।
এরপর গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে দেখে কালী মন্দিরে মায়ের গায়ে থাকা সমস্ত গহনা দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গেছে ।এরপর বিষয়টি গোয়ালতোড় থানায় জানানো হয় ।খবর পেয়ে গোয়ালতোড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তের কাজ শুরু করে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা পুলিশের কাছে দাবি জানিয়েছে মন্দির চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং চুরি যাওয়া সমস্ত সোনার গহনা উদ্ধার করার ব্যবস্থা করতে হবে।

Post a Comment