সড়কে দুর্ঘটনায় মৃত ১
দি নিউজ লায়ন; মেদিনীপুর রাজ্য সড়কে দাসপুর থানার সুরনারায়ণপুরের কাছে শনিবার সকালে একটি মাল বোঝাই লরি এক স্কুটি চালককে ধাক্কা মারলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্কুটি চালক রাকেশ দাস ( ২৬) ঘটনাস্থলেই মারা যান।
ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ।খবর পেয়ে ঘটনাস্থলে যায় দাসপুর থানার পুলিশ ।পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দাসপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
সেই সঙ্গে পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করে । দাসপুর থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে ,তবে লরি চালক পলাতক। স্কুটি চালক রাকেশ দাস এর মৃত্যুর ঘটনা তার বাড়িতে পৌঁছলে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Post a Comment