প্রতারণা ও জালিয়াতির দায়ে সাত বছরের জেল গান্ধীজির প্রপৌত্রীর
দি নিউজ লায়ন; প্রতারণা ও জালিয়াতির দায়ে সাত বছরের জেল গান্ধীজির প্রপৌত্রীর। দক্ষিণ আফ্রিকাতে গান্ধীজির প্রপৌত্রী নামে উঠেছে প্রতারণার অভিযোগ। তাঁর বিরুদ্ধে মোট ৮লক্ষ ৩১হাজার ৩৮০ ডলার মূল্যের প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। দক্ষিণ আফ্রিকার দুই শিল্পপতি তাঁর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। দোষী প্রমাণিতও হয়েছেন গান্ধীজির প্রপৌত্রী। তাই কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। প্রতারণা ও জালিয়াতির দায়ে সাত বছরের জন্য জেলে থাকতে হবে গান্ধীজির প্রপৌত্রীকে।
দক্ষিণ আফ্রিকার প্রতারণা অনুসন্ধান সংস্থা ‘হক্স’। তার প্রধান কর্মকর্তা ব্রিগেডিয়ার হাংওয়ানি মুলাউদজি। তিনি জানিয়েছেন, ‘গান্ধীজির বংশধরের হেফাজত থেকে বেশ কয়েকটি ভুয়ো রসিদ ও নথিপত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে তিনটি কন্টেনার বোঝাই চাদর।’ অভিযোগ এই যে ওই সমস্ত নকল নথি, রসিদপত্র দেখিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার দুই শিল্পপতি ও বিনিয়োগকারীর থেকে নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করেছিলেন মহাত্মার প্রপৌত্রী। কিন্তু পরে জানা যায় কোনও দ্রব্যই রফতানি করা হয়নি। হাংওয়ানির মুলাউদজির আরও দাবি এই যে, ভুয়ো কাগজপত্র দেখিয়ে তিনি ব্যবসা ফেঁসে বসেছিলেন।
শুধু এইটা নয়, আশিসলতার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। এসআর মহারাজ নামে দক্ষিণ আফ্রিকার আর এক শিল্পপতির থেকে ৬২ লক্ষ র্যান্ড নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিনিয়োগ করা অর্থের মোটা পরিমাণ সুদ মিলবে বলে মহারাজকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এও জানিয়েছিলেন, ওই অর্থ বিভিন্ন শুল্ক মেটাতে খরচ করা হবে। অভিযোগ একই কৌশলে অন্য এক বিনিয়োগকারীর থেকে ৫২ লক্ষ র্যান্ড অগ্রিম হিসাবে আদায় করেছিলেন গান্ধীজির প্রপৌত্রী।

Post a Comment