পাকিস্তানে ধর্ষণ বৃদ্ধির কারণ ছোট জামাকাপড়, ইমরান - The News Lion

পাকিস্তানে ধর্ষণ বৃদ্ধির কারণ ছোট জামাকাপড়, ইমরান

 


দি নিউজ লায়ন;  ফের একবার বিতর্কে জড়ালেন  পাক প্রধানমন্ত্রী। একটি সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ''যদি মহিলারা স্বল্পবসন পরেন, তাহলে সেটা পুরুষের উপর প্রভাব পড়ে। যদি তারা রোবট না হয় তবেই। এ খবুই সাধারণ বুদ্ধি।'' 


আর এই মন্তব্যের জেরেই বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানের প্রকাশিত সরকারী তথ্য থেকে জানা গেছে যে সে দেশে প্রতি ২৪ ঘন্টায় অন্তত ১১টি ধর্ষণের ঘটনা ঘটে। গত ছ'বছরে এ জাতীয় ২২ হাজারটি মামলা দায়ের করা হয়েছে। তবে পাকিস্তানে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার হার অত্যন্ত কম। পরিসংখ্যান বলছে মোট ঘটনার ০.৩ শতাংশকে দোষী সাব্যস্ত করা হয়ে থাকে, যা অস্বাভাবিক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.