পুজোর আগে ও পরে ৩২ হাজার শিক্ষক নিয়োগ, ঘোষণা মমতার - The News Lion

পুজোর আগে ও পরে ৩২ হাজার শিক্ষক নিয়োগ, ঘোষণা মমতার


 

দি নিউজ লায়ন;   পুজোর আগে ও পরে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলিয়ে মোট ৩২ হাজার শিক্ষককে চাকরি দেওয়া হবে। সোমবার নবান্নে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।   মমতা এদিন সাংবাদিক বৈঠকে জানান,''পুজোর আগে নেওয়া হবে ১৪ হাজার আপার প্রাথমিক শিক্ষক এবং ১০ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক।


 পুজোর পর মার্চের মধ্যে সাড়ে ৭ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগপত্র দেওয়া হবে। মোট ৩২ হাজার নিয়োগপত্র দেবে রাজ্য সরকার।'' এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, মেধাই তাঁদের পরিচয়। কারও কাছে লবি করার কোনও দরকার নেই। তাঁদের মেধাই তাঁদের সবচেয়ে বড় পরিচয়। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, যাঁরা পরীক্ষায় পাশ করেছেন তাঁরাই চাকরি পাওয়ার অধিকারী। 


আদালতে মামলা ছিল বলে এতদিন আটকে ছিল।'' আজ ঘোষণা করা হল।  স্কুলগুলোতে তাঁরা কাজ করবেন। এতে সুবিধা হবে।  এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, কর্মদক্ষতা বাড়াতে তৈরি করা হয়েছে কমিটি। আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেটি তৈরি হয়েছে। ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে। কর্মদক্ষতা বাড়ানো এবং কর্মসংস্থান নিয়ে কাজ করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.