ভোট-পরবর্তী সন্ত্রাস মামলায় আদালতে অস্বস্তিতে রাজ্য
দি নিউজ লায়ন; জাতীয় মানবাধিকার কমিশনকে দিয়ে অনুসন্ধানের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ করল পাঁচ বিচারপতির এক বৃহত্তর বেঞ্চ। ১৮ জুন এই মামলায় রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রায় দিয়েছিল হাই কোর্ট। সমালোচনা করা হয়েছিল রাজ্যের ভূমিকার। রবিবার উচ্চ আদালতের সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। সেই আর্জির প্রেক্ষিতেই সোমবার ফের ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি হয়।
জাতীয় মানবাধিকার কমিশনের কাছে ৫৪১টি অভিযোগ জমা পড়লেও, রাজ্য মানবাধিকার কমিশনের কাছে একটিও অভিযোগ জমা না পড়ার বিষয়টিকে অত্যন্ত উদ্বেগের বলে মন্তব্য বিচারপতি হরিশ টন্ডনের। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিনদাল ভর্ৎসনার সুরে সোমবার বলেন, দেড় মাস হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত অভিযোগ আসছে। পুলিশের বিরুদ্ধে মূল অভিযোগ, তারা অভিযোগ পর্যন্ত জমা নিচ্ছে না। যে অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে তার তদন্ত প্রক্রিয়ায় এই মুহূর্তে সেই অর্থে কোনো অগ্রগতি নেই। এতে কি রাজ্য প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে? বলে মন্তব্য রাজেশ বিনদালের।

Post a Comment