বাড়ির মধ্যে থেকে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার - The News Lion

বাড়ির মধ্যে থেকে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;  নবগ্রামের গোপালনগরে বাড়ির মধ্যে থেকে বিকেলে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃতার নাম উলাবতী মণ্ডল (৩৬)। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার স্বামী কাজের সূত্রে সৌদি আরবে থাকেন। দীর্ঘদিন তিনি বাড়ি আসেননি। 


ফলে কিছুদিন ধরে ওই বধূ মানসিক অবসাদে ভুগছিলেন। তারপরেই এদিন তিনি গলায় ফাঁস দেন প্রতিবেশীরা জানান। পরিবারের লোকেরা দেখতে পেয়ে নবগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অবশ্য নবগ্রাম থানার পুলিস আধিকারিক বলেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.