দুই শিশুর রহস্য মৃত্যু - The News Lion

দুই শিশুর রহস্য মৃত্যু

 


দি নিউজ লায়ন;   দুই শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুই শিশু সম্পর্কে দুই বোন। দুজনার বয়স ৮ বছর ও ৬ বছর। স্থানীয় সূত্রে, প্রাথমিকভাবে কেউ কেউ দাবী করেন, দুজন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়নার খালেরপুল এলাকায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। 


নিছক দুর্ঘটনা না কি ঘটনার পিছনে অন্য কারণ রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। অবশ্য স্থানীয়দের কেউ কেউ দুই মেয়ের রহস্য মৃত্যুর জন্য মেয়ে দুটির বাবাকে কাঠগড়ায় তুলছে। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না। তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর ওই দুই শিশুর বাবা হাজিবুল ওরফে হাসিবুল লায়েক এলে তাকে স্থানীয়রা বেধড়ক মারধর করে। স্থানীয় সূত্রে জানা যায়, হাজিবুল ওরফে হাসিবুলের স্ত্রী ঘটনার দিনে তার বাপের বাড়িতে ছিলেন। শিশু দুটি বাবার কাছেই ছিল। বাড়ির উঠানে থাকা দোলনার কাছেই পড়েছিল দুই নাবালিকা বোনের দেহ। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে। বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই বোন মারা গিয়েছে বলে স্থানীয়রা কেউ কেউ দাবি করেন। 


আদৌ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে কিনা এবং তা হয়ে থাকলে কিভাবে হল  তা খতিয়ে দেখছে পুলিশ। নাবালিকাদের মা শিউলি বেগম সাংবাদিকদের কাছে ক্ষোভ উগরে দাবী করেন, তাঁর দুই নাবালিকা মেয়েকে স্বামী মেরে দিয়েছে। স্থানীয়রা রায়না থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। 


মৃত দুই শিশুর বাবা ঘটনাস্থলে আসতেই স্থানীয়দের একটা অংশ তার দিকে আঙ্গুল তোলে। স্থানীয়দের দাবি, দুই কন্যাসন্তানের রহস্যজনক ভাবে মৃত্যু নিছক দুর্ঘটনা হতে পারে না। পুলিশ তদন্ত করে রহস্য উদঘাটন করুক। পুলিশ হাসিবুলকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। তবে এই কপি লেখা পর্যন্ত কোনো অভিযোগ হয় নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.