টিপু সুলতান মৃত‍্যু রহস‍্য - The News Lion

টিপু সুলতান মৃত‍্যু রহস‍্য

 



দি নিউজ লায়ন;    ২ দিন ধরে নিখোঁজ থাকার পর বেলুড়ের  টিপু সুলতানের দেহ উদ্ধার হল। গত ১৯ তারিখ থেকে নিখোঁজ ছিলেন তিনি। বেলুড় থানাতে মিসিং ডায়েরিও করা হয়েছিল। এরপর সোমবার তার দেহ গঙ্গা থেকে উদ্ধার হয়। রিভার ট্রাফিক পুলিশ তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের পরিবারের অভিযোগ, তাকে খুন করে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল। বেলুড় থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে। 


খুন না অন্য কোনও কারণে মৃত্যু পুলিশ তা খতিয়ে দেখছে।অভিযোগের তীর স্থানীয় এক প্রোমোটারের বিরুদ্ধে। মৃত টিপুর কাকা সাদ্দাম হোসেন  জানান, ১৯ তারিখ রাত ১১টা পর্যন্ত টিপু এলাকাতেই ছিল। কারোর সঙ্গে ঝগড়া করেছিল সে।  ঝগড়ার পর থেকে সে নিখোঁজ হয়ে যায়। পরের দিন তাঁর খোঁজ শুরু হয়। পরে জানা যায় সে ঝগড়া করেছিল। এরপর তাঁকে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। সোমবার  তারা জানতে পারেন ঘাট থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। তখন সেখানে গিয়ে দেহ শনাক্ত করেন তাঁরা। মৃতের পরনের জামা কাপড় দেখে পরিচয় জানতে পারা যায়। 


এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয। কিভাবে এরকম হলো জানা যায়নি। এর আগেও এখানে স্থানীয় এক প্রোমোটারের সঙ্গে ওর ঝগড়া হয়েছিল। ১৯ তারিখ ঝগড়া হয়েছিল। অনুমান তাকে বারোটা থেকে দুটোর মধ্যে ফুসলিয়ে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে মৃতের জানান, ছেলের সঙ্গে ঝামেলা হয়েছিল জাকির নামের একজনের। টিপুকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত করে দোষীর উপযুক্ত শাস্তির দাবি চায় টিপুর পরিবার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.