বিজেপির ঘর ছাড়াদের ঘরে ফিরিয়ে খাদ্য সামগ্রিক তুলে দিলো তৃনমূল - The News Lion

বিজেপির ঘর ছাড়াদের ঘরে ফিরিয়ে খাদ্য সামগ্রিক তুলে দিলো তৃনমূল

 


দি নিউজ লায়ন;  বিজেপির ঘর ছাড়া পরিবারদের ঘরে ফিরিয়ে খাদ্য সামগ্রিক তুলে দিলো তৃনমূল কংগ্রেস। ঘটনা গলসী থানা এলাকায়। তৃনমূল কংগ্রেস সূত্রে জানা যায়, গলসি ২ নম্বর ব্লকের ভূঁড়ি গ্রাম পঞ্চায়েতের কুমারপুর গ্রামে ঘর ছাড়া বিজেপি কর্মীদেরদের ঘর ফেরান অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতা সুবোধ ঘোষ। তারপর গ্রামের মোড়ে তাদের স্বাগত জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। পরিবার গুলির জন্য কিছু খাদ্য সামগ্রী সাহায্যের ব্যবস্থা করেন দলীয় নেতৃত্ব।


 বাড়ি আসার পথে গ্রামের মোড়ে এক অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির সমর্থক পরিবার দুটি। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন স্থানীয় তৃণমূল নেতারা। ঘর ছাড়া সাধন ব্যপারী, নারায়ন রায় বলেন, বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির হয়ে কাজ করেছেন। ভোটের ফল ঘোষণার পর প্রাণের ভয়ে পরিবার নিয়ে আত্মীয়র বাড়ি পালিয়ে যান। তবে তাদের কেউ হুমকি দেয়নি। গত দু'দিন আগে তিনি ওই এলাকার অঞ্চল সভাপতি সুবোধ ঘোষের সাথে যোগাযোগ করেন। 


এরপরই তারা ঘরে ফেরেন। ভূঁড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবোধ ঘোষ সাংবাদিককে বলেন, আমাদের কোন কর্মী ওই পরিবার গুলিকে বাড়ি ছাড়া করেনি। বিজেপি হেরে যাওয়ার ভয়েই ওরা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। প্রশাসনের কাছ থেকে বাড়ি ছাড়ার তালিকায় জানতে পারি ওই গ্রামের আটটি পরিবার বাইরে আছে। এর পরই পরিবার গুলির সাথে যোগাযোগ করে বাড়ি ফেরানোর উদ্দ্যোগ নিয়েছি। আজ তাদের এনে গ্রামের মানুষ সাথে মিলিয়ে দিলাম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.