কৃষক বাবাকে খাবার দিতে গিয়ে পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু মেয়ের
দি নিউজ লায়ন; খরগ্রাম এর ঝিল্লি এলাকার কেলায় গ্রামে দুপুরে কৃষক বাবা খাবার দিতে গিয়ে পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু মেয়ের। এদিন দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের নাম রাফিকা সুলতানা (৯)। সে তৃতীয় শ্রেণীর পড়ুয়া। ঘটনার পরই এলাকার উত্তেজিত মানুষজন বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।
বিশাল পুলিশবাহিনী এসে উদ্ধার করে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো এই দিন দুপুরে রাফিকা সুলতানা তার বাবা আলমগীর শেখের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছিল। এমন সময় রাস্তায় দিক থেকে আসা একটি ছোট হাতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাফিকা কে পিষে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পুলিশ ঘাতক লরি ও চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Post a Comment