ফেসবুক ভিডিওর পাল্টা জবাব দিলেন রত্না
দি নিউজ লায়ন; শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় ফেসবুক ভিডিওতে রত্না চট্টোপাধ্যায়কে ব্যাভিচারিণী বলার পর এবং কিছু ছবি পোস্ট করার পর প্রতিক্রিয়ায় গর্জে ওঠেন। এদিন তিনি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর স্বামী মনোজিৎ মণ্ডলকেও নিশানা করে বলেন, তাঁরা স্বামী-স্ত্রী মিলে শোভনকে ফাঁসানোর চক্রান্ত করেছেন। রত্না বলেন, যে ছবি দেখিয়ে ব্যাভিচারের প্রমাণ দিতে চেয়েছেন শোভন-বৈশাখীরা। সেই ছবিতে অনেককে দেখা যাচ্ছে।
তাঁরা সবাই আমার দলের ছেলে। আমরা দুজন ছিলাম না, অনেকেই ছিল। তারপর এই নোংরা কথা বলার অর্থ ওরা ফ্রাস্টেশনে ভুগছেন। বাংলার কলঙ্কিত নায়ক-নায়িকাদের দেখে কী শিখবে বাংলার তরুণ প্রজন্ম। রত্না এদিন বলেন, আমি পার্টি করেছি বলে অভিযোগ তোলা হয়েছে। বেশ করেছি পার্টি করেছি। প্রয়োজনে ওঁদের ঘরে ঢুকে পার্টি করে আসব। আমি তো কারও স্বামীকে নিয়ে লিভ ইন করছি না।
আসলে বৈশাখী আমাকে বিধায়ক হতে দেখে জ্বলছেন, যেমন গায়ে লঙ্কা গুঁড়ো দিলে জ্বলন হয়। তোরা জ্বলে জ্বলে পাতালে চলে যাবি, আমি আরও উপরে উঠব। বৈশাখীর স্বামীকে নিশানা করে রত্না বলেন, বৈশাখীর স্বামী মনোজিৎ মণ্ডল এখন পরকীয়াকে আইনি করার পক্ষে সওয়াল করছেন। দুটোকেই ল্যাম্পপোস্টে বেঁধে পেটানো উচিত। ওরা হানি ট্র্যাপে ফেলে আমার জীবনটা শেষ করতে চেয়েছিল।

Post a Comment