আগামী সপ্তাহ থেকেই দার্জিলিং-এ দুয়ারে টিকাকরন শুরু
দি নিউজ লায়ন; আগামী সপ্তাহ থেকেই দার্জিলিং জেলায় দুয়ারে টিকাকরন শুরু। ইতিমধ্যেই ব্যাপক হারে টীকাকরন হয়েছে জেলায় সেই গতি ত্বরান্বিত করতে শিলিগুড়ি পুরনিগমের ৪৭টি ওয়ার্ডে অতিরিক্ত ১০টি টিকাকরন কেন্দ্রের চালুর প্রস্তুতি চলছে। টিকাকরনের ক্ষেত্রে সরকারি নির্দেশ অনুযায়ী প্রাধান্য তালিকায় থাকা ৯০,০০০হাজারের মধ্যে ৭০,০০০হাজার টিকাকরন হয়ে গিয়েছে বলে পুর প্রশাসক মন্ডলি।স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী জেলায় ব্যাপক হারে টীকাকরন কর্মসূচি নিয়ে মোট নতুন ৮ টি বিভাগে ভাগ করা হয়েছে । দার্জিলিং জেলায় প্রথম ডোজ ৩ লক্ষ ৩৫ হাজার এবং ১ লক্ষ ১৮ হাজার মানুষের দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে।
এবারে বাড়ির নিকটবর্তী কেন্দ্রে টিকাকরনের উদ্যোগ নিয়ে দুয়ারে টিকাকরন কর্মসূচি বিষয়ে শনিবার শিলিগুড়ি পুরনিগমে জেলা শাসক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে জরুরী বৈঠক করা হয়। বৈঠকে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয় দার্জিলিং জেলায় ইতিমধ্যেই দুয়ারে ভ্যাকসিন প্রকল্প গ্রহণের বিষয়ে চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে। পাহাড়ে পরীক্ষামূলক ভাবে হোয়াটস অ্যাপে দল তৈরি করে তালিকাভুক্তকরণ শুরু হয়েছে। শিলিগুড়ির ক্ষেত্রেও সেই পদ্ধতি আজমানো যেতে পারে।
বৈঠকের পর পুর প্রশাসক মন্ডলীর তরফে জানানো হয় শিলিগুড়ি পুর নিগমের সমন্বয়ে লিভার ফাউন্ডেশন এবং শিলিগুড়ি ওয়েলফেয়ার অরগানাইজেশন -এর সহযোগি ভূমিকা নিয়ে ৭০ -এর উর্ধ্বে এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ গাড়ি টিকাকরণ করবে। শিলিগুড়ি পুরো প্রশাসক মন্ডলি জানায় শিলিগুড়ি পুর এলাকায় ভোটার তালিকা ও অবসরপ্রাপ্ত পেনশন প্রপাকদের তালিকা ধরে প্রবীণ নাগরিকদের ডেটা বেস তৈরি করা হচ্ছে। মানবিক প্রকল্পের আওতায় শারীরিকভাবে অক্ষমদের তালিকা রয়েছে। সে মোতাবেক টিকাকরন হবে। শিলিগুড়ি মহকুমা শাসককে দুয়ারে টিকাকরন প্রকল্পের নোডাল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এক্ষেত্রে ভ্যাকসিনের যোগান দেবে রাজ্য সরকার। অন্যদিকে সমস্ত মানুষকে টীকাকরনের আওতায় আনতে বাড়ির নিকটবর্তী মহল্লা ভিত্তিক ভ্যাকসিন ক্যাম্প করা হবে। তৃতীয় ঢেউয়ের সম্ভাবনার বিষয়টিকে মাথায় রেখেই ১৮উর্দ্ধ সার্বিক টিকাকরনের লক্ষ্যমাত্রা স্থির করে আরও অতিরিক্তি ১০টি কেন্দ্র চালুর পাশাপাশি সরকারি স্কুল, স্থানীয় ভবন ও ক্লাবঘর নিয়ে টিকাকরন শিবির করার দিকেই এগোচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর। জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য্য জানান আগামী সপ্তাহ থেকেই দুয়ারে টিকাকরণ প্রকল্প চালু হবে।

Post a Comment