লোধা শবর পরিবার গুলিকে ত্রান বিতরণ করলেন বিরবাহা হাঁসদা
দি নিউজ লায়ন; রবিবার লোধা শবর পরিবার গুলি কে ত্রান বিতরণ করা হয় সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে। ত্রান দেওয়া হয় ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের অর্জুনডিহা প্রাথমিক বিদ্যালয়ে। প্রায় ৯০ টি পরিবারকে সরকারি কর্মচারী ফেডারেশন তরফ থেকে ত্রান দেওয়া হয়।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বন দপ্তরের প্রতি মন্ত্রী বিরবাহা হাঁসদা, ঝারগ্রাম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান দুর্গেশ মল্লদেহ, সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা নান্টু লাল দাস সহ আরো অনেক । লোধাশবর পরিবারগুলির হাতে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন জিনিসপত্র তুলে দেন রাজ্য সরকারের বন দপ্তরের প্রতিমন্ত্রী বির বাহা হাঁসদা।
এরপর তিনি শবর পরিবার গুলির সাথে কথা বলে তাদের অভাব অভিযোগগুলি মন দিয়ে শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন । সেই সঙ্গে তিনি বলেন রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে আপনারা চিন্তা করবেন না ।যাদের সরকারি প্রকল্পে বাড়ি নেই তাদের দ্রুত বাড়ি তৈরি করে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান।যার ফলে খুশি ওই এলাকার লোধা শবর পরিবার গুলির বাসিন্দারা।

Post a Comment