তৃণমূল ছেড়ে এসেছি বলে বিজেপি নেতারা সহ্য করতে পারছে না, সুনীল মণ্ডল - The News Lion

তৃণমূল ছেড়ে এসেছি বলে বিজেপি নেতারা সহ্য করতে পারছে না, সুনীল মণ্ডল

 


দি নিউজ লায়ন;    বিজেপি এবং দলের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা ও সাংসদ সুনীল মণ্ডল। তৃণমূল থেকে আসা লোকজনকে বিজেপি মানতে পারছে না বলে অভিযোগ করেন এই বিজেপি নেতা। সুনীল মণ্ডল এদিন জানান, ‘‘তৃণমূল থেকে যাঁরা এসেছেন, তাঁদের সঙ্গে মানিয়ে নিতে পারছে না বিজেপি। সহ্য করতে পারছে না। রাজনৈতিক সিদ্ধান্ত অনেকেরই ভুল হতে পারে। সবাই সবরকম হয় না। কিন্তু সকলকে আন্তরিক ভাবে গ্রহণ করা উচিত।“


 বিজেপি সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই আর সেভাবে দলীয় কোনো কর্মসূচিতে দেখা যায়নি সুনীল মণ্ডলকে। দলে কার্যত নিষ্ক্রিয় তিনি। এবার প্রকাশ্যে দল বিরোধী মন্তব্যে স্পষ্টতই বিরম্বনায় পড়েছে ভাজপা নেতৃত্ব যদিও প্রকাশ্যে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাইনি পূর্ব বর্ধমান জেলা বিজেপির কোন নেতা অন্যদিকে জেলা তৃণমূলের বক্তব্য ব্যক্তিগত সুবিধের জন্য অনেকে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিজেপিতে নাম লিখিয়েছিলেন এখন তৃণমূল ক্ষমতায় ফেরার পর তারা তৃণমূলের ফেরার চেষ্টা করছেন এদের থেকে দলের নেতাকর্মীদের সাবধান থাকা উচিত। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লোকসভার স্পিকার ওম বিড়লা কে ফোন করে তৃণমূল ত‍্যাগী সুনীলের সংসদ পদ খারিজের আবেদন জানানোর পরের দিন ই বিজেপিকে প্রকাশ্যে আক্রমণ করে মন্তব্য কে অনেকেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.