শিলিগুড়ির বোর্ড বৈঠকে একাধিক বড় প্রকল্পের ঘোষণা
দি নিউজ লায়ন; শিলিগুড়ির বোর্ড বৈঠকে একাধিক বড় প্রকল্পের ঘোষণা করলো পুরনিগমের পুর প্রশাসক বোর্ড। শনিবার শিলিগুড়ি পুরনিগমের চলতি মাসে বোর্ড বৈঠকে প্রশাসক বোর্ডের তরফে জানানো হয় শিলিগুড়ি উন্নয়ন ও শহরকে ঢেলে সাজাতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, পূর্ত দপ্তর, শিলিগুড়ি জলাপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের কাছে যাচ্ছে গুচ্ছের নয়া প্রকল্পের প্রস্তাব। দায়িত্ব পেয়েই বামেদের ব্যর্থতা পূর্ন বিগত ছয় বছরের জীর্ণ দশার ইতিমধ্যেই হাল ফেরাতে শুরু করেছে তৃনমূল। আটকে থাকা ওডিএফ ও হাউসিং ফর অল প্রকল্পের জট কাটিয়ে শিলিগুড়িকে এদিন মিশন নির্মল বাংলার আওতায় উন্মুক্ত শৌচমুক্ত নির্মল শহর হিসেবে ঘোষণা করা হয়।
৩০জুলাইয়ের মধ্যে দপ্তরিয় প্রক্রিয়া শেষ হয়ে প্রাপকেরা প্রকল্পের সুযোগ পাবেন। এদিন পুরপ্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার জানান শিলিগুড়ি শহরের পরিকাঠামো উন্নয়ন ও একইসঙ্গে শহরের সৌন্দর্যায়নের দিকে নজর দিয়ে গুচ্ছের ছোট বড় প্রকল্প নেওয়া হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছে ৪৫কোটি টাকার প্রকল্প, পূর্ত দপ্তরের কাছে ৬কোটি ৯৯লক্ষ টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। বস্তি উন্নয়নের ইউপিএ ১১.০৯কোটি এবং আবর্জনা নিষ্কাষনের গাড়ির বাবদ ৫০কোটি টাকার প্রস্তাব নেওয়া হয়েছে। পুর প্রশাসক গৌতম দেব জানান শিলিগুড়ি বিধান মার্কেটকে এক ছাতার তলায় এনে অত্যাধুনিক মার্কেট তৈরির জন্য ২টো ফেজে ১৯কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে।
বাঘাযতীন পার্কের প্রাইমারি স্কুলের ভবন উন্নয়নে এক কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সেতু তৈরির জন্য ১কোটি ২০কোটি টাকা ও হায়দার পাড়া মার্কেট তৈরির জন্য ৯ কোটি টাকা, নিকাশির সংস্কারে হাইড্রেনের মিলে মোট ৪৫কোটি ৭০লক্ষ টাকার প্রস্তাব পাঠানো হচ্ছে শুধুমাত্র উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে। পূর্ত দপ্তরের আওতায় ৬কোটি ৯৯ লক্ষ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। ক্রিকেট স্টেডিয়াম সহ শহরের বর্তমান স্টেডিয়ামগুলির পরিকাঠামো উন্নয়নে কাজ করবে রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তর।
অন্যদিকে শিলিগুড়ি শহরের তিনটি জায়গায় ফ্রি ওয়াফাই জোন হিসেবে ঘোষণা করা হচ্ছে। কলেজ পড়ুয়া ও শহরবাসীর তথ্য সংগ্রহের জন্য শিলিগুড়ি কলেজ, বাঘাযতিন পার্ক ও হাসমীচকে ফ্রি ওয়াইফাইয়ের সুবিধে দিচ্ছে পুরনিগম। নিষিদ্ধ থাকবে অপ্রয়োজনীয় অশালিন সমস্ত এপ ও সাইট। আইটি সেলের সঙ্গে কথা হচ্ছে। অনরগল পর্যটক চলাচলকারী শিলিগুড়ি শহরে সৌন্দর্যায়নের জোড় দিয়ে গুরুত্বপূর্ণ আটটি জায়গায় করা হচ্ছে সেলফিজোন। যাতে পাহাড়ের সেলফিজোন গুলির আদলে লেখা থাকবে আই লাভ শিলিগুড়ি। পাশাপাশি শহরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট লাইব্রেরির ভবনের পরিকাঠামোয় ব্যাপক উন্নয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Post a Comment