পুকুরের গভীর জলে পড়ে মৃত্যু হল দুই শিশুর - The News Lion

পুকুরের গভীর জলে পড়ে মৃত্যু হল দুই শিশুর

 


দি নিউজ লায়ন;   খেলতে গিয়ে বেসামাল হয়ে বাড়ির পাশে পুকুরের গভীর জলে পড়ে মৃত্যু হল দুই শিশুর।  রবিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চাচোল থানার ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের মালাহার  গ্রামে । স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে পরিবারের লোকেদের খবর দেয়় । এরপর গোটা গ্রামজুড়ে শোরগোল পড়ে যায় বিষয়টি জানতে ঘটনাস্থলে আসেন মালতিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রহিম বক্সী । তিনি মৃত দুই শিশুর পরিবারকে সমবেদনা জানান। 


পুলিশ  ওই দুই শিশুর দেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই শিশুর নাম অভিজিৎ ভুঁইয়া (৩) ও সোম ঠাকুর (৪)। অভিজিতের বাবা বিপুল ভুঁইয়া ও সোমের বাবা শ্যাম ঠাকুর পেশায় কৃষিজীবী ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিপুলবাবু ও শ্যামবাবুর বাড়ি পাশাপাশি। এদিন সকালে অভিজিৎ ও সোম বাড়ির সামনেই খেলছিল। সেই সময় দুর্ঘটনাবশত তারা পাশের জলাশয়ে পড়ে যায়। সেই সময় বিষয়টি কারও নজরে আসেনি। পরে স্থানীয়রা ওই পুকুরে একটি বাচ্চার দেহ ভাসতে দেখেন। 


দেখা যায়, সেই দেহটি সোমের। খানিক পর ভেসে ওঠে অভিজিতের দেহও। এরপরেই শোরগোল পড়ে যায় গোটা গ্রাম জুড়ে। ঘটনায় তাদের উদ্ধর করে স্থানীয় স্বস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকৎসকেরা মূত বলে ঘোষনা করে। বিধায়ক রহিম বক্সী বলেন, ঘটনাটি দুঃখজনক ঘটনা।  খবর পেয়েই গ্রামে ছুটে এসেছি।মৃত দুই শিশুকে তিনি অভিভাবকদের কাছে ফিরিয়ে দিতে পারবেন না সেটা ঠিক।তবে ওই দুটি পরিবারের পাশে রয়েছেন তিনি। দুটি পরিবারকেই যাবতীয় সাহায্য করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.