দুই দিনের করোন ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু - The News Lion

দুই দিনের করোন ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু

 


দি নিউজ লায়ন;   বিশেষ ভাবে সক্ষমদের করোনা ভ্যাকসিন দেওয়ার বিশেষ ব্যবস্থা করলো জেলা প্রশাসন। রবিবার থেকে দুই দিনের জন্য করোন ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। রবিবার সকালে ধীরেন্দ্র নাথ সাহা হাইস্কুল প্রাঙ্গনে এই শিবিরের আয়োজন করা হয়। এদিন ইংড়েজবাজার ব্লক ও ব্লক সংলগ্ন এলাকার বিশেষ চাহিদা সম্পন্নদের ভ্যক্সিন দেওয়ার ব্যবস্থা করা হয়। 


 এদিনের  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষী মিত্র, প্রাক্তন কাউন্সিলর আশিষ কুন্ডু সহ অন্যান্যরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জানা গিয়েছে করোনা অতিমারির ফলে মানুষ আতঙ্কিত। সেই জায়গায় দাঁড়িয়ে দেশজুড়ে চলছে করোনা ভ্যাকসিনের কাজ ইতিমধ্যে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জেলায় জেলায় চলছে এই ভ্যাকসিনেশনের কাজ।


ইতিমধ্যে সাধারণ মানুষদের মধ্যে এই ভ্যাকসিন নেওয়ার কাজ চলছে। পিছিয়ে ছিল প্রতিবন্ধী মানুষেরা। আর সেই দিকে নজর রেখে রবিবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে দুইদিন ব্যাপী রবি ও সোমবার বিশেষ চাহিদা সম্পন্নদের এই ভ্যাক্সিনেশন নেওয়ার কাজ শুরু হয়।  জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ চাহিদা সম্পন্নদের খোঁজ করে ফোন মারফত এই দিনের বিশেষ শিবিরে ডাকা হয়। এদিন প্রায় সাড়ে তিনশো জন বিশেষ চাহিদা সম্পন্ন দের কোভিড ১৯  ভ্যাকসিন দেওয়া হয়।    

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.