তৃণমূল কর্মীর উপর হামলা এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ
দি নিউজ লায়ন; তৃণমূল কর্মীর উপর হামলা এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকি ওই পরিবারটিকে প্রাণনাশের হুমকি দিয়ে এলাকাছাড়া হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর এলাকায়। এই ঘটনায় আক্রান্ত ওই তৃণমূল কর্মীর পরিবার রবিবার হামলাকারী দুষ্কৃতীদের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। যদিও এই ঘটনার বিষয়ে বিজেপি নেতৃত্ব বক্তব্য, কেউ অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না। পুলিশ ও তৃণমূল সূত্রে জানা গিয়েছে, উত্তর রামপুর গ্রামের বাসিন্দা কলাবতী দাস (৪৫) দীর্ঘদিন ধরেই তৃণমূল করেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তাকে বিজেপিতে ভোট দেওয়ার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু তিনি তা শোনেন নি। অভিযোগ সেই কারণেই তার বাড়িতে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় বাড়ি।
এমনকি ওই তৃণমূল কর্মীর পরিবারকে এলাকা ছাড়া করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার লিখিত অভিযোগ হরিশ্চন্দ্রপুর থানায় দায়ের করেছেন ওই তৃণমূল কর্মী প্রকাশ দাস সহ ৫ বিজেপি কর্মীর নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান। তিনি বলেন, পুলিশকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ।যারা এরকম করছে আইন অনুযায়ী প্রশাসনকে বলবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এটাই বিজেপির সংস্কৃতি। কিন্তু হরিশ্চন্দ্রপুরের মাটিতে এই রাজনীতি চলবে না।
Post a Comment