ফ্ল্যাট খালি করার জন্য শোভনকে নোটিস ছোট শ্যালকের - The News Lion

ফ্ল্যাট খালি করার জন্য শোভনকে নোটিস ছোট শ্যালকের

  


দি নিউজ লায়ন;     স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলা থেকে বেহালার বাড়ি ছেড়ে বান্ধবী বৈশাখীকে নিয়ে শোভন চট্টোপাধ্যায়  গোলপার্কের ফ্ল্যাটে থাকা শুরু করেন। এবার এই ফ্ল্যাটটি খালি করার জন্য ফের শোভনকে নোটিস পাঠালেন রত্না চট্টোপাধ্যায়ের ভাই। ফ্ল্য়াট খালি না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে নোটিসে। 


ওই ফ্ল্যাটটির মালিক রত্নার দাদা দেবাশিস দাস। কয়েকবছর আগে মৃত্যু হয়েছে শোভনের বড় শ্যালকের। ওই ফ্ল্যাটটির নীচে সন্তানদের নিয়ে অবস্থানও করেছিলেন রত্না। তিনি দাবি করেছেন, ফ্ল্যাটটি শোভনের শ্যালকের নামে রয়েছে। ফ্ল্যাটটি খালি করার জন্য ইতিমধ্যেই আইনি নোটিস পাঠান শোভনের শ্বশুর দুলাল দাসের ছোট ছেলে শুভাশিস।


তার পাল্টা চিঠি দিয়ে রত্না কোন অধিকারে বেহালার বাড়িতে থাকছেন তা জানতে চেয়েছিলেন শোভন-বৈশাখী। উত্তরও দেন দুলাল।   আরও একবার ফ্ল্যাট খালি করার নোটিস পাঠালেন শুভাশিস। নোটিসে বলা হয়েছে,'ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হয়নি। এ সংক্রান্ত কোনও চুক্তিও নেই। অবিলম্বে সেটি খালি করে দেওয়া হোক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.