বসতি এলাকায় ঘর ভাড়া দিয়ে মধুচক্র চালানোর অভিযোগ
দি নিউজ লায়ন; বসতি এলাকায় ঘর ভাড়া দিয়ে মধুচক্র চালানোর অভিযোগ তুলে সরব হলেন এলাকার বাসিন্দারা। পরে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।যদিও মধুচক্রের বিষয়টি অস্বীকার করেছে দেগঙ্গা থানার পুলিশ।পুলিশ জানিয়েছে ভাড়া নিয়ে একটা গন্ডগোল হয়েছে।অভিযোগের ভিত্তিতে চারজনকে আটক করা হয়েছে।তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় সুত্রে জানা গেছে দেগঙ্গার গোবরাপুরের এক বাদিন্দার তিন তলা বাড়িতে সপ্তাহ খানিক আগে ভাড়ায় এসেছিলেন আনোয়ার আলি নামে পদ্মপুকুরের এক যুবক।তিনি পরিবার নিয়েই সেখানে থাকতেন।তিনিই জানতে পারেন মধুচক্র চলার বিষয়টি। এরপরেই সে অন্য জায়গায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।এক সপ্তাহের বাড়ি ভাড়া হিসেবে সে দেড় হাজার টাকা দিয়েছিলেন।কিন্তু বাড়ির মালিক আরও টাকার দাবি করে ভাড়াটিয়া আনোয়ারের কিছু জিনিস আটকে রাখেন বলেই অভিযোগ। এরপরেই আনোয়ার স্থানীয় একটি ক্লাবের ছেলেদের মধুচক্রের বিষয়টি জানান।পরে স্থানীয়রা এর সত্যতা জানতে পেরেই খবর দেন দেগঙ্গা থানার পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির মালিক সহ চার জনকে আটক করে থানায় নিয়ে আসে।
এই বিষয়ে ভাড়াটিয়া আনোয়ার আলি বলেন ভাড়া নেওয়ার দু চারদিনের মধ্যেই আমি বুঝতে পারি এখানে ঘর ভাড়া দিয়ে মধুচক্র চালানো হচ্ছে।প্রতিদিন ৮,১০ জন করে ছেলেমেয়ে আসে।সারা রাত থেকে ভোরে চলে যায়৷ এদিন এক তরুন, তরুণীকে পুলিশ আপত্তিকর অবস্থায় দেখতে পায় বলেই তার অভিযোগ। স্থানীয় বাদিন্দা মৃন্ময় সরকার বলেন ভাড়াটিয়া আনোয়ারের কাছ থেকেই প্রথম মধুচক্রের বিষয়টি জানতে পারি।এর প্রমানও মিলেছে।পুলিশ এসেছিল। বাড়ির মালিক সহ কয়েক জনকে থানায় নিয়ে গেছে।

Post a Comment