ভাজপায় যোগ দেওয়া ১৮ জন সদস্য তৃণমূলে ফিরতে চেয়ে মৌসুম নূরকে চিঠি - The News Lion

ভাজপায় যোগ দেওয়া ১৮ জন সদস্য তৃণমূলে ফিরতে চেয়ে মৌসুম নূরকে চিঠি


দি নিউজ লায়ন;   ভাজপায় যোগ দেওয়া ১৮ জন সদস্য তৃণমূলে ফিরতে চেয়ে মৌসুম নূরকে চিঠি দিলেন। বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল ছেড়ে ভাজপায় যোগ দিয়েছিলেন রতুয়া ১ পঞ্চায়েত সমিতির এই ১৮ জন সদস্য । এবার তারা নিজেদের ভুল বুঝতে পেরে পুনরায় তৃণমূলে ফিরতে চেয়ে দলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূরকে চিঠি লিখে আবেদন জানালেন।


যদিও ওই পঞ্চায়েত সদস্যদের অনেকের বক্তব্য,  নির্বাচনের সময় প্রাণনাশের ভয় তারা বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাদের উপর নানা দিক থেকে যোগদানের জন্য চাপ যাওয়া হচ্ছিল। কিন্তু এখন আর ভয় করলে চলবে না। পুনরায় তারা মুখ্যমন্ত্রীর সৈনিক হিসাবে তৃণমূলে ফিরে কাজ করতে চান , এমনটাই দাবি করেছেন ওই পঞ্চায়েত সদস্যরা।


রতুয়া ১ পঞ্চায়েত সমিতির সদস্য শুভম সরকার বলেন, ভুল করে বিজেপিতে গেছিলাম। ভুল বুঝতে পেরেছি। আবার তৃণমূলের ফিরে আসতে চাই। তাই জেলা সভাপতি পাকা সাংসদ মৌসুম নূর এবং তৃণমূল বিধায়ক সমর মুখার্জির কাছে আবেদন জানিয়েছি। 

জেলা তৃণমূল সভাপতি কথা সাংসদ মৌসুম নূর বলেন, ১৮ জন সদস্য দলে ফিরতে চেয়ে আবেদন করেছেন। দলীয় স্তরে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.