আইনজীবী পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা - The News Lion

আইনজীবী পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা


দি নিউজ লায়ন;   পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে আইনজীবী পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। সরকারী ও  বেসরকারী সংস্থার পাশাপাশি স্কুলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় দু'বছর ধরে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তির নাম অরুন ভারতী আর বান্ধবীর নাম বিন্দু যশোরা।


 প্রতারিতদের অভিযোগ গত দু'বছর ধরে বহু চাকরিপ্রার্থীকে এভাবে প্রতারিত করেছে তারা কখনো তারা বলত মাসখানেকের মধ্যেই চাকরি হয়ে যাবে কখনো আবার বলতো মাস তিনেকের মধ্যে চাকরি হবে কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও চাকরি না পেয়ে যখন তাদের সঙ্গে যোগাযোগ করা হতো তখন তারা এড়িয়ে যেত টাকা ফেরত চাইলে হুমকি দেয়া হতো। বুধবার সকালে অরুণ এবং তার বান্ধবী বিন্দুর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় প্রতারিতরা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.