বসিরহাটে বিরল প্রজতির লরিস,ম্যাকাও, ও টার্কি জাতীয় পাখি উদ্ধার - The News Lion

বসিরহাটে বিরল প্রজতির লরিস,ম্যাকাও, ও টার্কি জাতীয় পাখি উদ্ধার

 


দি নিউজ লায়ন;  বিরল প্রজাতির লরিস এবং ম্যাকাও ও টার্কি জাতীয় পাখি উদ্ধার, উদ্ধার হওয়া পাখিগুলোকে শারীরিক  পরীক্ষা করে আলিপুর চিড়িয়াখানায় পাঠানো হবে বলে জানান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার মুরারিশাহ্ এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে বুধবার গভীর রাতে ইন্দোনেশিয়া-ফিলিপিন্স জাত লরিস এব‌ং দক্ষিণ আমেরিকা জাত টার্কি ও ম্যাকাও জাতীয় পাখি উদ্ধার করে পুলিশ।


 গোপন সূত্রে খবর পেয়ে হাসনাবাদের এসডিপিও দেবরাজ ঘোষের নির্দেশে হাসনাবাদ থানার আই.সি. কৃষ্ণেন্দু ঘোষের নেতৃত্বে ও এস.আই. অরিন্দম হালদার ও অভিজিতের তৎপরতায় হাসনাবাদ থানার পুলিশ ঐ পরিত্যক্ত এলাকায় তল্লাশি চালিয়ে এই বিরল প্রজাতির জীবগুলিকে উদ্ধার করে। কে বা কারা ১টি লরিস, ৮টি ম্যাকাও ও ৩টি টার্কি জাতীয় প্রাণী গুলিকে খাঁচা বন্দি অবস্থায় রেখে গিয়েছে, তদন্তে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারনা এগুলো ইন্দোনেশিয়া, ফিলিপিন্স ও বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছে সীমান্ত পেরিয়ে। 


এই বিরল প্রজাতির প্রাণী গুলির বাজার মূল্য লক্ষাধিক টাকা। বৃহস্পতিবার বসিরহাট বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ আসার খবর পেয়ে পাচারকারীরা এদের রেখে পালিয়েছে বলে ধারনা পুলিশের। এর সঙ্গে আন্তর্জাতিক প্রাণী পাচারকারীর কোনো যোগ আছে কিনা সেটা পুলিশ খতিয়ে দেখছে। উদ্ধার হওয়া পাখিগুলোকে চিকিৎসা করে আলিপুর চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.