হাবরায় গাজা সমেত গ্রেফতার ৫ যুবক
দি নিউজ লায়ন; গাজা সমেত হাবরা থানার পুলিশের জালে ধরা পড়ল ৫ যুবক।এদের গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৬ কেজি গাজা। বৃহস্পতিবার রাতে হাবরার বানীপুর চৌমাথা থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতরা হল রাজু চক্রবর্তী, গৌতম সরকার, পার্থ চক্রবর্তী, মান্না দেব এবং ভৈরব মাল। ধৃতদের কাছ থেকে দুটি গাড়িও বাজেয়াপ্ত করেছে হাবরা থানার পুলিশ।
শুক্রবার ধৃতদের বারাসত আদালতে তোলা হলে জেল হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক।পুলিশ জানিয়েছে ধৃতরা পাচারের জন্যই গাড়িতে গাজা নিয়ে যাচ্ছিল।গাজা পাচারের এই চক্রের সাথে আর কেউ যুক্ত আছে কি না, তা জানার চেষ্টা করছে হাবরা থানার পুলিশ। হাবরা থানার পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাতে বানীপুর চৌমাথা এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহ হওয়ায় একটি গাড়িকে আটক করে পুলিশ।
তল্লাশি চালিয়ে গাড়ি থেকে গাজা উদ্ধার করে পুলিশ।ধৃতরা গাজা পাচারের সাথে যুক্ত।ধৃত ৫ যুবকের বাড়ি নদিয়ার হরিনঘাটা এলাকায়৷ গাজা নিয়ে বারাসতে পাচার করতে যাচ্ছিল তারা।এদের জিজ্ঞাসাবাদ করে আরও একটি গাড়ি থেকে গাজা উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতরা উত্তর এবং দক্ষিন বঙ্গে গাজা পাচার করে। শুক্রবার ৫ ধৃত গাজা পাচারকারীকেই বারাসত আদালতে তোলা হলে জেল হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক।

Post a Comment