কেরালায় কাজে গিয়ে হাবরার এক যুবকের রহস্য মৃত্যু - The News Lion

কেরালায় কাজে গিয়ে হাবরার এক যুবকের রহস্য মৃত্যু

 


দি নিউজ লায়ন;   কেরালায় কাজে গিয়ে হাবরার এক যুবকের রহস্য মৃত্যু। মৃতের পরিবারের অভিযোগ টাকার লোভে তাকে খুন করা হয়েছে।পরিবার সুত্রে জানা গেছে মৃত যুবকের নাম সুজিত দাস(২১)। পরিবারের পক্ষ থেকে কেরালার স্থানীয় একটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।বৃহস্পরিবার রাতে সুজিতের দেহ নিয়ে আসা হয়েছে হাবরায়। 

   

হাবরা পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ইতনা কলোনি থেকে বছর দুই আগে সুজিত এবং তার দাদা কেরালায় গিয়েছিলেন কাজে।গত বছর লক ডাউনের সময় সুজিতের দাদা বাড়ি ফিরে এসেছিল।সুজিত কেরালাতেই ছিলেন।পরিবার সুত্রে জানা গেছে গত শনিবার সুজিতের সাথে ফোনে কথাও হয়েছিল তার মা লক্ষী দাসের।  


 মায়ের দাবি গত সোমবার সুজিত তার দাদার ব্যাংক একাউন্টে ২ লক্ষ টাকা পাঠাবে বলে জানিয়েছিল।কিন্তু টাকা পাঠানোর আগেই সুজিতের দুর্ঘটনা ঘটেছে বলেই পরিবারের লোকজন জানতে পারেন। ছেলের দুর্ঘটনার  খবর পেয়েই পরিবারের কয়েক জন কেরালায় গিয়ে জানতে পারেন সুজিতের মৃত্যু হয়েছে। 


তার পরিবারের অভিযোগ কোন দুর্ঘটনা ঘটেনি। টাকার লোভে  সুজিতকে কেউ বা কারা পরিকল্পনা করে খুন করেছে। কেরালার স্থানীয়    থানায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সুজিতের দেহ এসে পৌঁছায় হাবরার ইতনা কলোনিতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.