এক নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য - The News Lion

এক নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়ন;   ঝাড়গ্রাম পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের ঘোড়াধরা  এলাকায় এক নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃত নার্সের নাম সাগরিকা ভঞ্জ, বয়স ২৩ বছর, তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় এলাকায়। তিনি মাত্র দুই বছর আগে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের তপসিয়া হাসপাতাল নার্সের চাকরিতে যোগদেন।ওই হাসপাতালে তিনি  কর্মরত ছিলেন।


 ট্রেনিং এর জন্য তিনি ঝাড়গ্রামের ঘোড়াধরা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন । ও রবিবার রাতে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার প্রতিবেশীরা।তারা ফোন করে ঝাড়গ্রাম থানার পুলিশ কে বিষয় টি জানায়।খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঝুলন্ত মৃত দেহটি উদ্ধার করে ঝাড়্গ্রাম থানার পুলিশ। তার দুই হাতের শিরা কাটা ছিল এবং নেশার ওষুধ ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। 


মৃতের ভাই দেবাশীষ ভঞ্জ অভিযোগ করে বলেন তার দিদি আত্মহত্যা করতে পারে না ।তাকে খুন করা হয়েছে। ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঝাড়্গ্রাম থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে  সোমবার ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি  হাসপাতালের মর্গে  ময়না তদন্তের জন্য পাঠায়।সেই সঙ্গে ওই ঘটনার তদন্ত শুরু করে  ঝাড়গ্রাম থানার পুলিশ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.