ঝাড়গ্রামে দুঃসাহসিক চুরি
দি নিউজ লায়ন; ঝাড়গ্রামের নৃপেন পল্লী এলাকায় রবিবার রাত্রি এগারোটা নাগাদ দুঃসাহসিক চুরির।স্থানীয় সূত্রে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা দেবাশীষ ভৌমিক ও সুভাশিষ ভৌমিক নামে দুই ভাই একই বাড়িতে থাকতেন ।ওই বাড়িতে দুই ভাই ছাড়া অন্য কেউ ছিল না । রবিবার রাত্রি প্রায় এগারোটা নাগাদ ৬ জন দুষ্কৃতী ওই বাড়িতে গিয়ে জোর করে দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে।বাড়ির ভিতরে ঢুকে চারজন দুস্কৃতি। তারা বাড়ির মধ্যে ঢুকে প্রথমেই দেবাশীষ ভৌমিক এর হাত থেকে মোবাইল ফোনটি কেটে নেয় ।
এরপর দড়ি দিয়ে তার হাত পা বেঁধে বাড়িতে যা ছিল সব কিছু চুরি করে নিয়ে যায়। নগদ টাকা সহ বাড়ির আসবাবপত্র দুষ্কৃতীরা নিয়ে যায় বলে বাড়ির বাসিন্দা সুভাশিষ ভৌমিক জানান ।ঘটনার পরেই দেবাশীষ ভৌমিক অসুস্থ হয়ে পড়েন ।
রবিবার রাতেই ঝাড়গ্রাম থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ।অভিযোগ পাওয়ার পর ঝাড়্গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্তের কাজ শুরু করে।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর দেবাশীষ ভৌমিক ও তার ভাই সুভাশিষ ভৌমিক আতঙ্কের মধ্যে রয়েছেন ।স্থানীয় বাসিন্দারা পুলিশ কে দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছে।
Post a Comment