5 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য 'লক আউট উইন্ডামেয়ার হোটেল
দি নিউজ লায়ন; পাহাড়ের অন্যতম ঐতিহ্যশালী উইন্ডামেয়ার হোটেলে কর্মী অসন্তোষ। হোটেলের কর্মীদের অভিযোগ কিছুদিন আগে তাদের জানানো হয় জুন মাসের বেতন দেওয়া হবে না। হোটেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরোধীতা করে এএলসি-র দ্বারস্থ হয় তারা সেখানে ঠিক হয় এটি ত্রি-পাক্ষিক বৈঠক করে যাবতীয় সমস্যার সমাধানের চেষ্টা করা হবে কিন্তু অভিযোগ ত্রি-পাক্ষিক বৈঠক ডাকা হলেও সেই বৈঠকে উপস্থিত ছিলেন না হোটেল কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি।
উপরন্ত সোমবার নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয় কর্মী অসন্তোষের জেরে 5 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য হোটেলে 'লক আউট' জারি করা হচ্ছে এরপরই হোটেল কর্তৃপক্ষের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন কর্মচারীরা তাদের হুঁশিয়ারি অবিলম্বে এই লক-আউটের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে তারা অনশনে বসবেন একই সঙ্গে স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন তারা। হোটেল কর্তৃপক্ষের পাল্টা যুক্তি করোনা পরিস্থিতিতে পাহাড়ে পর্যটক নেই। তাই হোটেল ব্যবসা অত্যন্ত ক্ষতির মুখে পড়েছে। বাধ্য হয়েই তাই তারা বেতন দিতে পারছেন না।

Post a Comment