ভাঙ্গা রাস্তা পরিদর্শন করতে এসে বিক্ষোভের মুখে জন বার্লা - The News Lion

ভাঙ্গা রাস্তা পরিদর্শন করতে এসে বিক্ষোভের মুখে জন বার্লা

 


দি নিউজ লায়ন;  ভাঙ্গা রাস্তা পরিদর্শন করতে এসে বিক্ষোভের মুখে পড়লেন আলিপুরদুয়ারে সাংসদ জন বার্লা। আই এন টি টি ইউ সির নেতা কর্মীরা এদিন সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখান। তাকে ঘিরে নানান প্রশ্ন করেন। আলিপুরদুয়ার বিধান সভা কেন্দ্রের নিউ আলিপুরদুয়ার স্টেশন লাগোয়া রেলের একটি বেহাল রাস্তা পরিদর্শন করতে গেলে সাংসদ বিক্ষোভের মুখে পড়েন। সোমবার আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা আলিপুরদুয়ার বিধান সভার বিভিন্ন এলাকা পরিদর্শনে যান। 


এদিন আলিপুরদুয়ার শহরের ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ওই সময় নিউ আলিপুরদুয়ার রেল স্টেশন লাগোয়া রেলের একটি বেহাল রাস্তা পরিদর্শনে যান সাংসদ। এই সময় সাংসদের সঙ্গে ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ও বিজেপি দলের অন্যান্য নেতা কর্মীরা। ওই সময় নিজেকে আই এন টি টি ইউ সির জেলার সহ সভাপতি পরিচয় দিয়ে দেবেশ কুন্ডু দল বল নিয়ে সাংসদকে ঘিরে ধরে প্রশ্ন কর‍তে শুরু করেন। চিতকার করতে করতে সাংসদের বাড়ি ও মার্কেট কমপ্লেক্স নিয়ে প্রশ্ন করতে থাকেন। 


তবে উত্তর দেন সাংসদও। এদিন আই এন টি টি ইউ সির নেতা কর্মীদের প্রশ্নের উত্তরে সাংসদ বলেন, " আমার সিকিউরিটি রয়েছে। বাড়িতে লোকজন সব সময় আসে। আমি চাবাগানের কোম্পানির কোয়ার্টারে থাকি। দুটো রুম। সেই কারনে বাড়ি না তৈরি করলে আমি সিকিউরিটি দের কোথায় রাখব?" তবে এদিন বেহাল রাস্তা মেরামতের জন্য রেলের জেনারেল ম্যানেজার থেকে রেল মন্ত্রী পিযুষ গোয়েলের কাছেও দরবার করবেন বলে জানিয়েছেন সাংসদ। 


উল্লেখ্য সম্প্রতি আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তৃণমূলে যোগ দিয়েই সাংসদের বিরুদ্ধে লক ডাউনের সময় সাংসদ কি করে এত বড় বাড়ি ও সরকারি জায়গা দখল করে মার্কেট কমপ্লেক্স তৈরি করেন তা নিয়ে প্রশ্ন তোলেন। সেই একই সুরে এদিন আই এন টি টি ইউ সির সহ সভাপতি দেবেশ কুন্ডু সাংসদের সামনেই তার বাড়ি ও মার্কেট কমপ্লেক্স নিয়ে প্রশ্ন তোলেন। 


এদিন দেবেশ কুন্ডু বলেন, " সাংসদকে প্রশ্ন করেছিলাম। কিন্তু উনি প্রশ্ন এড়িয়ে গেলেন।" এদিন নিউ আলিপুরদুয়ারের রাস্তা ছাড়াও মাঝের ডাবরি এলাকার একটি বাশের সেতু পরিদর্শন করেছেন। এদিন পরিদর্শন শেষে ডি এমের কাছে হাতজোর করে উন্নয়নে সহযোগীতা করার জন্যও আবেদন জানান তিনি। সাংসদ  জন বার্লা বলেন, "  ভোটের সময় আমরা রাজনীতি করি ঠিজ আছে। কিন্তু ভোটের সকলে একসাথে কাজ করা উচিত। আমি হাত জোর করে ডি এম,  এস পি দের কাছে আবেদন করছি আমাকে কাজ করতে দিন। সবাই মিলে কাজ করলে উন্নয়ন হবে। মানুষ উপকৃত হবেন।" এদিন বিষয়টি নিয়ে জেলা শাসককে ফোন করা হলে তিনি ফোন তোলেন নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.