পাহাড়ে ফের ধনখড়কে কালো পতাকা - The News Lion

পাহাড়ে ফের ধনখড়কে কালো পতাকা

 


দি নিউজ লায়ন;  রাজ্যপাল ভাজপা নেতার মত কথা বলছেন উনি পাহাড়ের অশান্তি পাকাতে চান - এবার পদ্ম পালকে তীব্র আক্রমণ করলেন বিনয় পন্থী মোর্চা নেতা তথা প্রাক্তন জিটিএ চেয়ারম্যান অনিত থাপা। পাশাপাশি পাহাড়ের কালো পতাকা দেখলেন রাজ্যপাল। সোমবার কার্শিয়াং-এ বিমল গুরুং সর্মথকরা এবং পাহাড় তৃনমূলের কর্মী-সমর্থকরা ধনখড়কে কালো পতাকা দেখান। 


সোমবার জিটিএ-তে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন ধনখড়। পাল্টা অনিত থাপা বলেন, উনি না জেনে এক্তিয়ার বহির্ভূত কথা বলছেন। বিজেপি নেতাদের মতো কথা বলছেন। যতখুশি অডিট হতে পারে এক পয়সারও দুর্নীতি পাওয়া যাবে না। গত চার বছরে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে পাহাড়ে যে উন্নয়ন হয়েছে তা সবাই দেখেছে। 


এই চার বছরে জিটিএ কী কাজ করেছে তাও সবার জানা। এখন জিটিএ-এর দায়িত্বে প্রিন্সিপাল সেক্রেটারি আছেন। উন্নয়নের যাবতীয় কাজ চলছে। তার পরেও একজন রাজ্যপালের এই ধরনের মন্তব্য অনভিপ্রেত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। উনি পাহাড়ে গন্ডগোল পাকায় চাইছেন। তবে পাহাড়ের মানুষ যথেষ্ট সচেতন তাদের জিটিএ-র প্রতি আস্থা রয়েছে। রাজ্যপাল কি বলছেন না বলছেন তাতে পাহাড়ের মানুষের কিছু যায় আসে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.