মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার বুঝে নিলেন প্রদ্যুৎ ঘোষ
দি নিউজ লায়ন; মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে খড়গপুর গ্রামীন এর বিধায়ক দিনেন রায় কে। তিনি কয়েক দিন আগে তার দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করে দেন। এরপর নারায়ণগড় এর প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ কে মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় । মঙ্গলবার তিনি পর্ষদের কার্যালয়ে গিয়ে তার দায়িত্বভার বুঝে নেন ।
বুধবার তিনি মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে গিয়ে তার কাজ শুরু করেন। তিনি বলেন প্রতিটি কাজে নজরদারি বাড়ানো হবে। সঠিক সময়ের মধ্যে কাজ শেষ করা হবে। কোন কাজে ঢিলেমি করা চলবে না। মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদ এর মাধ্যমে যে কাজ করা যায় সেই সমস্ত কাজ করা হবে । মেদিনীপুর খড়গপুর শহরকে আরো সুন্দর করে সাজিয়ে তোলার জন্য যে সমস্ত কাজ করার প্রয়োজন,সেই সব কাজ আগে করা হবে।এছাড়াও তিনি বলেন মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের অধীনে যে এলাকা রয়েছে সেই এলাকাগুলির উন্নয়নের জন্য গুরুত্ব দিয়ে কাজ করা হবে।

Post a Comment