রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য উত্তরবঙ্গ কে বিচ্ছিন্ন করার কথা বলছে বিজেপি, গুরুঙ
দি নিউজ লায়ন; বাংলা থেকে উত্তরবঙ্গ কে বিচ্ছিন্ন করার দাবি করে ভাজপা আসলে রাজনৈতিক মাইলেজ নিতে চাইছে এদের পাতা ফাঁদে পা দেওয়া চলবে না - বিজেপি সাংসদ জন বার্লাকে বাংলা ভাগের দাবির প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণ করলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং। বুধবার গুরুঙ বলেন, বিজেপির এক এক জন নেতা এক এক রকম কথা বলেন।
একজন বলছেন বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করতে হবে। আবার দিলীপ ঘোষ বলছেন বাংলা ভাগ হবে না-এদের কথার কোন ঠিক নেই। এরা আসলে গোলগোল কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। আসলে বিধানসভা ভোটে যেভাবে তারা পর্যুদস্ত হয়েছে তা তারা ভালোভাবে মেনে নিতে পারছে না তাই উত্তরবঙ্গ বাংলা থেকে বিচ্ছিন্ন করার ধুয়ো তুলে আসলে বাংলায় অশান্তি পাকাতে চাইছে এবং যেকোন প্রকারে রাজনৈতিক সুবিধা পেতে চাইছে।
তাই বিজেপি নেতাদের পাতা ফাঁদে কোনভাবেই পা দেওয়া চলবে না। বিজেপি নেতাদের বোঝা উচিত বাংলার মানুষ পাহাড় থেকে সমুদ্র সব জায়গায় তাদের প্রত্যাখ্যান করেছে মানুষের এই রায় মেনে নিয়ে তাদের এখন গঠনমূলক রাজনীতি করা উচিত তা না করে তারা যদি অপ্রাসঙ্গিক বক্তব্য রেখে বিভাজনের চেষ্টা করে এবং সেখান থেকে রাজনৈতিক সুবিধা পেতে চেষ্টা করে তাহলে আগামী দিনে বাংলার মানুষ ফের তাদের জবাব দেবেন।

Post a Comment