বনদপ্তরের জায়গা দখল করে বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে ব্যাপক সংঘর্ষ - The News Lion

বনদপ্তরের জায়গা দখল করে বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে ব্যাপক সংঘর্ষ

 


দি নিউজ লায়ন;    বনদপ্তর এর জায়গার উপর  জায়গা দখল করে বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘরবাড়ি ভাঙচুর হয় । যার ফলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।  বুধবার বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত গুড়গুড়িপাল থানার বেড়াপাল  গ্রামে। 


খবর পেয়ে ঘটনাস্থলে আসে গুড়গুড়িপাল থানার পুলিশ । পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গুড়গুড়িপাল থানার পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে পুলিশ।


 বেআইনিভাবে বনদপ্তর এর জায়গা দখল করে ওই এলাকায় বেশ কিছু বাড়ি তৈরি হয়েছে । যাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত । যার ফলে দুটি পড়ার মধ্যে  বুধবার সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। তবে নতুন করে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই জন্য  বেড়াপাল গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.