মেদিনীপুর ক্রিকেট সেন্টারে বৃক্ষরোপণ কর্মসূচি - The News Lion

মেদিনীপুর ক্রিকেট সেন্টারে বৃক্ষরোপণ কর্মসূচি

 


দি নিউজ লায়ন;   রবিবার ছত্রছায়া গ্রুপের পক্ষ থেকে মেদিনীপুর ক্রিকেট সেন্টারে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।এখানে রাধাচূড়া, কৃষ্ণচূড়া, কাঁটাল, মেহগনি, কাঠ বাদাম মিলিয়ে প্রায় ১৩০ টি গাছের চারা লাগানো হয়। এই কাজে পূর্ণ সহযোগিতা করে মেদিনীপুর ক্রিকেট সেন্টার। 


সবুজায়নে সহযোগিতার জন্যে  গ্রুপের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানানো হয়। ছত্রছায়া গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন  নুতন ঘোষ ,দেবাশীষ মন্ডল, সন্তোষ ভকত, অর্ণব দাস ,মালা মুর্মু ,অমরেন্দ্রনাথ মহাপাত্র ,প্রসেনজিৎ কয়োড়ী,আপন ঘোষ ও বিশ্বজিৎ দোলুই । ছত্রছায়া গ্রুপের সদস্যরা মেদিনীপুর ক্রিকেট সেন্টারের চারিপাশে চারাগাছ গুলিতে যত্ন করে  লাগানোর কাজ করে। চারা গাছগুলি লাগিয়ে তাতে জল দিয়ে চারিপাশ ঘিরে  দেওয়া হয়। ছত্রছায়া গ্রুপের সদস্য সন্তোষ ভকত বলেন চারা গাছ গুলি যাতে আগামী দিনে বড় হয়ে ওঠে তার জন্য প্রয়োজনীয় পরিচর্যা করা হবে। 


মেদিনীপুর ক্রিকেট সেন্টার কর্তৃপক্ষকেও চারা গাছ গুলির প্রতি নজর রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় ছত্রছায়া গ্রুপের পক্ষ থেকে সবুজায়নের লক্ষ্যে চারা গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.