সবং-এ নির্বাচিত পঞ্চায়েত সদস্য সহ প্রায় ২০০ জন বিজেপি কর্মীর তৃণমূলে যোগ - The News Lion

সবং-এ নির্বাচিত পঞ্চায়েত সদস্য সহ প্রায় ২০০ জন বিজেপি কর্মীর তৃণমূলে যোগ

 


দি নিউজ লায়ন;  সবং ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে রবিবার যোগদান কর্মসূচির আয়োজন করে তৃণমূল কংগ্রেস।ওই যোগদান কর্মসূচিতে  সবং ব্লকের এক নম্বর দেভোগ অঞ্চলের প্রাক্তন প্রধান সানিয়া মান্ডি, পঞ্চায়েত সদস্য নারায়ণ সাঁতরা ,দীপক বেরা ,রাজু সূর, বিসেম্বর হাঁসদা, পঞ্চায়েত সমিতির সদস্য তাপস পাত্র সহ প্রায় 200 জন বিজেপি দলের কর্মী ও সমর্থক বিজেপি দল ছেড়ে রবিবার পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল কুমার পন্ডা, প্রাক্তন বিধায়ক  গীতা ভূঁইয়ার হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন এবং তারা তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন । এদের মধ্যে কেউ কেউ আগে তৃণমূল করতেন।


 ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে অমূল্য মাইতির সঙ্গে এরা তৃণমূল ছেড়ে বিজেপিতে  যোগ দিয়েছিল। পুনরায় আবার তারা দলে ফিরে আসে। নির্দল  পঞ্চায়েত সদস্য ওছিল। তারাও দলে ফিরে আসে। তাদের সঙ্গে বিভিন্ন বুথ থেকে বিজেপি দলের কর্মীরা বিজেপি দল ছেড়ে রবিবার তৃণমূলে  যোগ দান করেন।রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া বলেন বিজেপির স্বপ্ন ভঙ্গ হয়েছে যারা দলে ফিরছেন তাদের সাধুবাদ। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এটা মমতা ব্যানার্জির দল। মমতা ব্যানার্জি আদর্শ এবং নীতি কে সামনে রেখে এগিয়ে চলতে হবে । 


সবাইকে সঙ্ঘবদ্ধ ভাবে কাজ করতে হবে।তিনি আরো বলেন বহু অঞ্চল থেকে  বিজেপির কর্মী সমর্থক  নেতৃত্ব  অমলবাবুর সঙ্গে যোগাযোগ করছেন  তারা তৃণমূল কংগ্রেসের ফিরতে চায়  । আমরা ব্লক তৃণমূল কংগ্রেস  বসে  আলোচনা করে  কারা কারা  এবং কোন কোন ব্যক্তিত্ব কে  দলে নেওয়া হবে  সেটা আমরা পরে তাদের কে জানিয়ে দেবো । সবাইকে  মমতা ব্যানার্জির  উন্নয়নের শামিল হওয়ার জন্য তিনি আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.