সিপিএমের প্রধানসহ শতাধিক সিপিএম বিজেপি কর্মী তৃণমূলে যোগ - The News Lion

সিপিএমের প্রধানসহ শতাধিক সিপিএম বিজেপি কর্মী তৃণমূলে যোগ

 


দি নিউজ লায়ন;   প্রায় সাড়ে তিন বছর তৃণমূলের সমর্থনে পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব সামলানোর পর সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিল পাঁচলা বিধানসভার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শৈলেন খাঁ। রবিবার বিকেলে এক অনুষ্ঠানে দলে যোগ দেওয়া সিপিএম নেতার হাতে দলীয় পতাকা তুলে দেন পাচলার বিধায়ক গুলশন মল্লিক। এদিন শৈলেন খাঁ ছাড়াও সিপিএম বিজেপি থেকে শতাধিক কর্মী তৃণমূলে যোগ দেয়।


প্রসঙ্গত সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ১৪ টি আসনের মধ্যে তৃণমূল ৮ টি, সিপিএম ১টি, ফরওয়ার্ড ব্লক ১টি এবং বিজেপি ৪ টি আসন পায়‌। এদিকে তৃণমূল পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রধানের আসনটি এসসি সংরক্ষিত হওয়ায় এবং তৃণমূলের জয়ী কোন সদস্য এসসি না থাকায় তৃণমূলের সমর্থনে সিপিএমের সদস্য শৈলেন খা প্রধান নির্বাচিত হন। এরপর দীর্ঘ সাড়ে তিন বছর সিপিএমের সদস্য থাকলেও রবিবার তিনি তৃণমূলে যোগ দেন। এর ফলে সাহাপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হল ৯ ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.