সন্ত্রাসের শিরোনামে থাকা জঙ্গলমহল এখন উন্নয়নের মডেলে পরিনত হয়েছে, কুনাল ঘোষ
দি নিউজ লায়ন; সন্ত্রাসের শিরোনামে থাকা জঙ্গলমহল এখন উন্নয়নের মডেলে পরিনত হয়েছে। আরো কর্মসংস্থানের লক্ষে অাগামী দিন আরো কাজ হবে। জঙ্গলমহলের প্রাকৃতিক সম্পদ কে ব্যাবহার করে শিল্প গড়ে তোলা হবে জঙ্গল মহলে। সোমবার ঝাড়গ্রামে এসে জানালেন কুনাল ঘোষ।নিজের সাংসদ তহবিলের টাকায় নির্মিত নয়াগ্ৰামের দ্বারিকাপল্লী কে এস শিক্ষায়তনের নতুন শ্রেণিকক্ষের উদ্বোধন করলেন তৃণমূলের মুখপাত্র তথা প্রাক্তন রাজ্য সভার সাংসদ কুনাল ঘোষ।
সোমবার দুপুরে নয়াগ্ৰামের ওই উচ্চ মাধ্যমিক স্কুলের মধ্যে একটি অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত শ্রেণিকক্ষটির দ্বারোদঘাটন হয়। এদিনের কর্মসূচিতে কুনাল ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র,নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু সহ প্রমুখ। এদিনের কর্মসূচিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কুনাল ঘোষ বলেন, বাম আমলে জঙ্গলমহল উন্নয়নের অসাম্যে ভুগত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেটা আর নেই।
জঙ্গলমহলেরও উন্নয়নে নজির গড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেন যে আগামী দিনে জঙ্গলমহলের আরো উন্নয়ন হবে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে জঙ্গলমহলের কে নতুন করে সাজিয়ে তোলার জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান।

Post a Comment