গোপীবল্লভপুরে বিজেপি ছেড়ে ২৫০ কর্মী তৃণমূলে যোগ
দি নিউজ লায়ন; বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার চারটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করে। তারপর থেকেই বিজেপি দলে ভাঙন অব্যাহত রয়েছে। বুধবার রাতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরএক ব্লকের আলমপুর ৬ নম্বর অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্য অজিত মান্না সহ ২৫০ জন বিজেপি কর্মী সমর্থক বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি তথা নয়াগ্রাম এর বিধায়ক দুলাল মুর্মু।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক ,গোপীবল্লভপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হেমন্ত ঘোষ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। তৃণমূলের ঝাড়গ্রাম জেলা সভাপতি বিধায়ক দুলাল মুর্মু বলেন প্রতিদিন বহু মানুষ বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেস এ যোগদান করছেন। এখনো অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার জন্য আবেদন করেছেন ।আমরা চিন্তাভাবনা করে তাদেরকে দলে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি।
আগামী দিনে ঝাড়গ্রাম জেলায় বিজেপির কোন অস্তিত্ব থাকবে না বলে তিনি জানান। উল্লেখ করা যায় যে গোপীবল্লভপুর এক ব্লকের ৬নম্বর আলমপুর গ্রাম পঞ্চায়েতের দশটি টি আসনের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পাঁচটি ও বিজেপি পাঁচটি আসনে জয়লাভ করে। তবে প্রধান হয় তৃণমূল কংগ্রেসের। বিজেপি দল ছেড়ে বিজেপির এক পঞ্চায়েত সদস্য যোগ দেওয়ায় তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা হল ৬ ,অপরদিকে বিজেপির আসন সংখ্যা ৫থেকে এক কমে হল ৪জন। তৃণমূলে যোগ দিয়ে অজিত মান্না বলেন মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে আমি স্বেচ্ছায় আমার অনুগামীদের নিয়ে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।

Post a Comment