পুকুর থেকে নিখোজ আড়াই বছরের শিশুর দেহ উদ্ধার - The News Lion

পুকুর থেকে নিখোজ আড়াই বছরের শিশুর দেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;   ২৪ ঘণ্টা  নিখোজ থাকার পর একটি পুকুর থেকে উদ্ধার হল এক আড়াই বছরের শিশুর দেহ। ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে পুরুলিয়ার টামনা থানার কটলুই গ্রামে। পুলিশ জানানিয়েছে মৃতের নাম অয়ন কুমার। তার বাড়ি টামনা থানার কটলুই গ্রামেই।


স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে গ্রামের অদুরেই একটি পুকুরে এক শিশুর দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠায় টামনা থানার পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। তার পরিবার সুত্রে জানাগিয়েছে, বুধবার সকালে বাড়ির বাইরে খেলা করছিল আড়াই বছরের অয়ন কুমার। কিছুক্ষন পর থেকে আর তাকে খোজা পাচ্ছিল না তার পরিবারের সদস্যরা। 


এই ঘটনায় খোজ খব র শুরু করে তার পরিবারে লোকজন। দির্ঘক্ষন খোজার পড়েও তার কোন খোজ পায়নি তার পরিবার। বাড়ির অদুরের একটি পুকুরে খোজাখুজি শুরু করে। এই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা এসে বাড়ির অদূরে একটি পুকুরে রাতে কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়েও কোনো খোঁজ মেলেনি।ওই শিশুর খোঁজ পেতে তার ছবি দিয়ে নিখোঁজের খবর সামাজিক মাধ্যমেও জানান গ্রামবাসীরা। অবশেষে ২৪ ঘন্টা পড়ে বৃহস্পতিবার বাড়ির অদূরে ওই পুকুরেই ওই বালকের মৃতদেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.