মদের বেআইনি চক্র ভাঙতে এবারে অভিযুক্তকে সৎপথে বিকল্প পেশার রাস্তা বাতলে দিচ্ছে পুলিশ
দি নিউজ লায়ন; মদের বেআইনি চক্র ভাঙতে এবারে অভিযুক্তকে সৎপথে বিকল্প পেশার রাস্তা বাতলে দিচ্ছে পুলিশ।চালাচুলোহীন অভিযুক্ত প্রবীণ মহিলা ভূতনী যাদব (৭০) একাধিকবার বেআইনী মদের কারবারে পুলিশের হাতে পাকড়াও হয়েছেন। সম্প্রতি অভিযুক্ত মহিলার ছেলের দূর্ঘনায় মৃত্যু হয়েছে। তার স্বামী জগু যাদবের বয়স ৮০ শারীরিকভাবে একেবারেই অক্ষম।
দিশেহারা পরিস্থিতিতে পুলিশ বাবুদের কাছেই সাহায্যের প্রার্থনা করলেন অভিযুক্ত। ভক্তিনগর থানার আইসি অমরেশ সিং জানান পুলিশকে তিনি বলেন বেআইনি মদের কারবার তিনি ছেড়ে দেবেন। তবে তাকে যদি সৎ পথে পুলিশবাবুরা অন্ন জোগারের ব্যবস্থা করে দেয়।
এরপরই বৃদ্ধার কথায় ভর করে পুলিশ তাকে সবজির ব্যবসা করার পথ দেখান। বৃহস্পতিবার সেমতই শাক- সবজি কিনে তার অস্থায়ী দোকান সাজিয়ে দেয় পুলিশ। মহিলা ভূতনি যাদব জানান তিনি আর কোনদিনই বেআইনি পথে পা বাড়াবেন না। পুলিশ বাবুদের এই দান তিনি আজীবন মনে রাখবেন। পাশাপাশি পুলিশকে যথাযোগ্য সাহায্যও করবেন তিনি।

Post a Comment