করোনায় মৃত ছেলের দেহ দান করেন চিকিৎসাশাস্ত্রের গবেষণার জন্য
দি নিউজ লায়ন; করোনায় মৃত ছেলের দেহ দান করেন চিকিৎসাশাস্ত্রের গবেষণার জন্য। তখনই ফোনে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে দেন নিজের ইচ্ছের কথা। রাজি হয় এম আর বাঙ্গুর কর্তৃপক্ষ। আর জি কর মেডিকেল কলেজে প্যাথলজিক্যাল অটোপসির জন্য করোনায় মৃত পুত্র সৈকত পাল(৪১) এর দেহ দান করলেন বাবা সরোজ পাল। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উত্তর 24 পরগনার ভাটপাড়ার পদ্মপুকুরের বাসিন্দা সৈকত পাল।
করোনা রিপোর্ট পজিটিভ আসার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এম আর বাঙ্গুর হাসপাতাল শুরু হয় চিকিৎসা। প্রথমে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও ক্রমশ অবস্থার অবনতি হতে শুরু করে গত কয়েকদিন ধরে শেষ পর্যন্ত 21 দিন লড়াই করে করোনার কাছে হার মানতে হয় সৈকতকে। মঙ্গলবার ছেলের মৃত্যু সংবাদ পাওয়ার পর সরোজ পাল করোনা সংক্রান্ত গবেষণার জন্য দেহ দান করার সিদ্ধান্ত নেন বিষয়টি আরজিকর মেডিকেল কলেজে জানানো হয়।
করোনা নিয়ে গবেষণার জন্য তিনি তাঁর ছেলের দেহ দান করতে চান। তাঁর সেই ইচ্ছানুযায়ী বৃহস্পতিবার আরজি করে হয় সৈকতের প্যাথলজিক্যাল অটোপসি। পুত্রশোকের মধ্যেই সরোজ বাবু জানিয়েছেন করনা আক্রান্ত হয়ে ছেলের মৃত্যু হয়েছে এটাই বাস্তব এবং কষ্ট হলেও তা মানতে হবে কিন্তু এই দেহ পরীক্ষা করে গবেষণা করে যদি এই মহামারী সম্বন্ধে আরও নতুন কোন তথ্য পাওয়া যায় তা আখেরে চিকিৎসাবিজ্ঞানের কাজে লাগবে ভবিষ্যতে হয়তো অনেক প্রাণ বেঁচে যাবে তাই এই সিদ্ধান্ত তার পরিবার নিয়েছে।

Post a Comment