জাম পাড়াকে কেন্দ্র করে সিভিক ভলেন্টিয়ার এর সঙ্গে এলাকার যুবকদের সংঘর্ষ, আহত একাধিক
দি নিউজ লায়ন; গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে সিভিক ভলেন্টিয়ার এর সঙ্গে এলাকার যুবকদের সংঘর্ষে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত কালিবাড়ি মোড় এলাকায়। দু’দল যুবকের মধ্যে মারপিট প্রথমে মারপিট শুরু হয় পরে সিভিক ভলেন্টিয়ার সাগর আলী সেখানে এসে পৌঁছালে তার সঙ্গেও যুবকদের সংঘর্ষ বাধে।
পরবর্তীতে স্থানীয় মানুষজন ছুটে এসে কোনরকমে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় একাধিক জন জখম হয়। তাঁদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকজন যুবকের নিজেদের মধ্যে জামপাড়া কে কেন্দ্র করে ঝামেলা বাদে। সেখানে সিভিক ভলান্টিয়ার সাগর আলি বাধা দেয়। তা নিয়ে দু’পক্ষের বচসা ও মারপিট হয়। এরপর মহকুমা হাসপাতাল চত্বরে ফের দু’পক্ষের মধ্যে মারপিট হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Post a Comment