অধীরকে 'অক্সিজেন প্ল্যান্ট' ইস্যুতে পাল্টা তুলোধোনা করলেন কান্দির বিধায়ক - The News Lion

অধীরকে 'অক্সিজেন প্ল্যান্ট' ইস্যুতে পাল্টা তুলোধোনা করলেন কান্দির বিধায়ক

 


দি নিউজ লায়ন;    কংগ্রেস সভাপতি তথা বহরমপুর এর সংসদ অধীর রঞ্জন চৌধুরী কে এবার 'অক্সিজেন প্ল্যান্ট' ইস্যুতে পাল্টা তুলোধোনা করে আক্রমণ করলেন  মুর্শিদাবাদ জেলা তৃণমূলের দাপুটে নেতা তথা কান্দির বিধায়ক ও একসময়ের অধীরের ছায়াসঙ্গী বলে পরিচিত অপূর্ব সরকার। 


 সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুরুতেই অপূর্ব সরকার জেলায় অক্সিজেন প্ল্যান্ট নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলে সোচ্চার হয়ে বলেন, জেলায় বহরমপুর, কান্দি, সাগরদিঘি, ডোমকল, জঙ্গিপুর প্রভৃতি জায়গায় অক্সিজেন প্ল্যান্ট তৈরি করছে ডিআরডিও। কিন্তু অধীরবাবু বিভিন্ন সংবাদ মাধ্যমে তুলে ধরছেন তাঁর চেষ্টাতেই নাকি তৈরি হচ্ছে ওই প্ল্যান্ট। 


অথচ রাজ্য সরকার প্রায় একমাস আগে কেন্দ্রীয় সরকারের কাছে ৭০টি অক্সিজেন প্ল্যান্ট তৈরির জন্য আর্জি জানিয়েছে। সেইমতো পূর্ত দপ্তরকে অক্সিজেন প্ল্যান্ট তৈরির বরাত দিয়েছে ডিআরডিও। কিন্তু অধীরবাবু মানুষকে বিভ্রান্ত করে অক্সিজেন প্ল্যান্ট  তৈরি করার চেষ্টা করছেন বলে প্রচার করছেন"। পাল্টা অধীর চৌধুরীর রাজনৈতিক সচিব জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, সত্যতা না জেনে উল্টো পাল্টা বকছেন অপূর্ববাবু। ডিআরডিও পশ্চিমবঙ্গে প্রথম বহরমপুরে অক্সিজেন প্ল্যান্ট হবে বলে শুধু জানায়নি, এখানে ১০০০শয্যার আধুনিক কোভিড হাসপাতাল তৈরির কথাও জানিয়েছে। যেটা তৃণমূলের ওই নেতার জানার কথা নয়। একমাত্র অধীর বাবুর জন্যই মুর্শিদাবাদে ব এই অসাধ্য সাধন হতে চলেছে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.