বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দার্জিলঙ জেলা স্বাস্থ্য দপ্তরের
দি নিউজ লায়ন; চিকিৎসা ব্যবস্থায় গাফিলতির জেরে বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দার্জিলঙ জেলা স্বাস্থ্য দপ্তরের।শহরের একাধিক বেসরকারি হাসপাতালকে শোকজের পাশাপাশি দুইকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে কোভিড রুগীর সৎকাজের জন্য হাসপাতাল থেকে শ্মশানের স্থানান্তরিত করার ক্ষেত্রে রুগী পরিবারকে অহেতুক মোটা অঙ্কের টাকার চাপ দেওয়ার পাশাপাশি গাফিলতি ও মৃতদেহ বদলের অভিযোগ ওঠে।
অভিযোগের পরই তদন্তে নামে জেলা স্বাস্থ্য দপ্তর। তদন্তের ভিত্তিতে এম্বুলেন্সে চালক ও কোভিড মৃত দেহ স্থানান্তরের কাজে যুক্ত দুই কর্মীদের সাসপেন্ড করা হয়েছে। একইসঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারীক জানান ডাঃ প্রলয় আচার্য্য যেকোনো অভিযোগের তদন্ত করে দেখা হচ্ছে। যে আটটি বেসরকারি হাসপাতালকে শোকজ করা হয়েছিল তাদের মধ্যে দুটি বেসরকারি হাসপাতাল শোকজের কোনো উত্তর দেয়নি জেলা স্বাস্থ্য দপ্তরকে। তাদের বিরুদ্ধে সত্ত্বর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিগত দেড় বছর আগে বেআইনী গর্ভপাত করানোর অভিযোগ ওঠে তদন্তের পর ওই মহিলা চিকিৎসক সাসপেন্ড করা হয়েছে বলেও জানান তিনি।

Post a Comment