বিজেপির ক্লাব এবং দোকান ঘর ভেঙে গুঁড়িয়ে দিলেন দিনহাটা পৌরসভার পৌর প্রশাসক - The News Lion

বিজেপির ক্লাব এবং দোকান ঘর ভেঙে গুঁড়িয়ে দিলেন দিনহাটা পৌরসভার পৌর প্রশাসক

 


দি নিউজ লায়ন;   বিজেপির ক্লাব এবং দোকান ঘর ভেঙে গুঁড়িয়ে দিলেন দিনহাটা পৌরসভার পৌর প্রশাসক উদয়ন গুহ। একইসঙ্গে বেশ কয়েকটি দোকান ঘর ও এদিন ভেঙে দেওয়া হয়। দিনহাটা পুরসভা সূত্রে জানা গিয়েছে ক্লাব এবং দোকান ঘর গুলি সম্পূর্ণ বেআইনি সরকারি সম্পত্তি দখল করে প্রয়োজনীয় কোনো রকম ক্ষতি ছাড়াই সেগুলি চলছিল তাই আইন মোতাবেক পদক্ষেপ করা হয়েছে। 


উল্লেখ্য গত ৬ মে শহরের পাওয়ার হাউজ মোড় এলাকায় তৃণমূল নেতা প্রাক্তন বিধায়ক তথা দিনহাটা পৌরসভার প্রশাসক উদয়ন গুহ উপর হামলা চালানো হয়। অভিযোগ ওই ক্লাব থেকে লাঠিসোটা নিয়ে বেশ কয়েকজন তার উপর আক্রমণ করে। তাকে বিভিন্ন ভাবে আঘাত করা ছাড়াও তার হাত ভেঙ্গে দেওয়া হয়। তার দুই  নিরাপত্তারক্ষী ও আক্রান্ত হয়। টানা একমাস কলকাতায় চিকিৎসার পর উদয়ন গুহ দিনহাটা ফিরে আসেন। 


জেলা তৃণমূলের বক্তব্য যে ক্লাব এবং দোকান ঘরের কথা বলা হচ্ছে সেগুলো অবৈধ তো বটেই সেখানে দিনে-দুপুরে ভাজপার বহিরাগত দুষ্কৃতীরা আসর বসাত। এই ক্লাব থেকেই প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহের  ওপর হামলা হয়েছিল। তাই চা করা হয়েছে তা একেবারে সঠিক করা হয়েছে এর মধ্যে কোনরকম রাজনীতি নেই যদি কোন প্রতিষ্ঠান সার্বিকভাবে ওই এলাকার আইন-শৃঙ্খলা বিরোধী কাজ করে তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে পাশাপাশি তৃণমূলের দাবি জেলা পুলিশের তরফ থেকেও এই ক্লাব এবং দোকান ঘর গুলি কি উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল সে বিষয়ে খোঁজখবর করে দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করা হোক এবং আরো যে সমস্ত ক্লাব এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে বিজেপি তাদের ভাড়া করা দুষ্কৃতীদের দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে সে গুলি কে চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা নিক প্রশাসন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.